
কি ভাবে শিখব? (How to learn Digital Marketing)
ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখব—এই প্রশ্নের উত্তর শুরু হয় একটি পরিষ্কার লক্ষ্য থেকে। আপনি চাকরি, freelancing, নিজের business বা client work-এর জন্য শিখছেন কি না তা আগে ঠিক করুন। তারপর একটি core skill বেছে নিয়ে নিয়মিত practice করুন।
এই গাইডে কী কী শেখানো হয়, digital marketing কীভাবে শুরু করবেন এবং কতদিনে basic skill তৈরি হতে পারে—তার একটি বাস্তব roadmap দেওয়া হয়েছে। একসঙ্গে সব শাখা শেখার বদলে একটি foundation তৈরি করে ধাপে ধাপে এগোনোই বেশি কার্যকর।
ডিজিটাল মার্কেটিং শেখার সহজ রোডম্যাপ
১) Marketing fundamentals: customer, offer, positioning, funnel এবং basic metrics বুঝুন। ২) একটি track বেছে নিন—SEO, content, social media, email, paid ads বা analytics। ৩) একটি ছোট project বা নিজের page-এ practice করুন। ৪) ফলাফল মেপে portfolio ও case study তৈরি করুন। ৫) feedback নিয়ে skill উন্নত করুন।
Digital marketing-এর বাস্তব client work ও service context বুঝতে Digital marketing agency in Bangladesh সম্পর্কিত কাজও দেখতে পারেন।
ডিজিটাল মার্কেটিং এর কাজ কী?
ডিজিটাল মার্কেটিং এর কাজ জানার পূর্বে আমাদের জানতে হবে ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং বলতে আমরা সহজ কথায় বুঝি ডিজিটাল মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে। এখানে ডিজিটাল মাধ্যম বলতে ইন্টারনেটকে বোঝানো হয়েছে। আরো সহজ কথায় আমরা ইন্টারনেটের মাধ্যমে যখন কোন পণ্য বা ব্যবসার প্রচার করি তখন তাকে ডিজিটাল মার্কেটিং বলে।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, platform এবং advertising cost সময়ের সঙ্গে বদলে যায়। তাই পুরোনো global বা Bangladesh statistics মুখস্থ না করে audience research, current platform data এবং campaign results দেখে সিদ্ধান্ত নিন।
এই কারণেই digital marketing শেখার সময় শুধু platform ব্যবহার নয়—audience research, creative testing, tracking, privacy এবং reporting-ও শিখতে হবে। একটি post বা ad প্রকাশ করলেই কাজ শেষ হয় না; ফল দেখে পরের সিদ্ধান্ত নিতে হয়।
ইন্টারনেটের এই যুগে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে খুব কম সময়ে সল্প খরচে অধিক মানুষের কাছে আপনার ব্যবসা বা পণ্যের প্রচার করা সম্ভব। বর্তমানে বিশ্বের সকল ছোট বড় ব্যবসায় প্রতিষ্ঠান ডিজিটাল প্লাটফর্মগুলোতে ব্যবসা পরিচালনা করা শুরু করেছে যেমন:- ই-কমার্স, সোশ্যাল মিডিয়া ইত্যাদি।
Download Digital Marketing Free Resources
এখন আসুন জানি ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর গুলো কি কি ?
১। স্যোশাল মিডিয়া মার্কেটিং:- স্যোশাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে যেকোনো পণ্য বা ব্যবসার বিজ্ঞাপন এবং বিক্রয় করা হয়। এরকম কয়েকটি স্যোশাল মিডিয়া প্লাটফর্ম :- ফেসবুক, ইন্সটাগ্রাম, লিংকডিন,ইউটিউব, টিকটক, ইত্যাদি।
২। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এস.ই.ও) :- আমরা কোনো সার্চ ইঞ্জিনে (যেমন :- গুগল, বিং, ইয়াহু ইত্যাদি) কিছু লিখে সার্চ করলে সেখানে হাজার হাজার রেজাল্ট আসে। আমরা সাধারণত এ সকল সার্চ ইঞ্জিনের প্রথম পেইজে যে সকল রেজাল্ট আসে সেগুলোতে গিয়েই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল খুজি। কিন্তু যারা প্রথম পেইজে নেই তাদের কি হবে?
এখানেই মূলত (এস.ই.ও) এর কাজ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ হলো আপনার ওয়েবপেইজকে র্যাংকিং বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজের প্রথমে দেখানো।
৩। ই-মেইল মার্কেটিং:- ই-মেইল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার টার্গেটেড কাস্টমারের কাছে খুব সহজে এবং অল্প সময়ে আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করতে পারেবেন।
৪। কন্টেন্ট মার্কেটিং :- কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে আপনার পণ্য, ব্যবসায় বা প্রতিষ্ঠানের সম্পর্কে বিভিন্ন ব্লগ লিখতে পারবেন। একটি ভালো কন্টেন্ট একটি প্রতিষ্ঠানের প্রচারে ব্যাপক ভূমিকা পালন করে।
৫। ইনফ্লুয়েন্সার মার্কেটিং :- কোন সেলিব্রিটিকে দিয়ে পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারনাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং (influencer marketing) বলে। যেমন: কোন সেলিব্রিটির ইন্সটাগ্রাম আইডিতে আপনার পণ্যের ছবি বা প্রতিষ্ঠানের নাম দিয়ে পোস্ট করা।
৬। অ্যাফিলিয়েট মার্কেটিং :- এটা একটি কমিশন ভিত্তিক প্রচার মাধ্যম। যেমন :- আপনার একটি ইউটিউব বা ইন্সটাগ্রাম আছে। সেখানে আপনি একটি নির্দিষ্ট কোম্পানির পণ্য ব্যবহার করছেন। যার পরিবর্তে আপনি ঐ কোম্পানি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন।
ডিজিটাল মার্কেটিং কেন শিখব? (Why learn digital marketing)
আপনি যদি একজন সফল বিজনেসমেন হতে চান অথবা নিজের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে চান তাহলে আর একমাত্র সুবর্ণ সুযোগ হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। উপরে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জেনেছেন।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে, এখানে আমাদের কাজ কি? উপরে ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো দেখানো হয়েছে সেগুলো করার জন্য একজন দক্ষ্য ডিজিটাল মার্কেটারের প্রয়োজন। আর আপনারাই পরিপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করে হতে পারেন একজন দক্ষ ডিজিটাল মার্কেটার।
বর্তমান সময়ে যেহেতু সকল ব্যাবসায় প্রতিষ্ঠান যেই হারে অনলাইন ভিত্তিক করে ফেলছে,সেই হারে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের চাহিদাও বেড়ে চলছে। ভবিষ্যতে এর চাহিদা বাড়তেই থাকবে। তাই ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ হয়ে আপনিও আপনার ক্যারিয়ার গড়তে পারেন। বাংলাদেশের অনেক মার্কেটার ঘরে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং পেশায় নিজেদের ক্যারিয়ার গড়েছেন।
ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে?
Basic digital marketing শিখতে কারও কয়েক সপ্তাহে foundation তৈরি হতে পারে, আবার নিয়মিত practice ও project-এর জন্য কয়েক মাস লাগতে পারে। সময় নির্ভর করে আপনার আগের experience, শেখার সময়, chosen track এবং feedback-এর ওপর।
প্রথম ৩০ দিনে fundamentals ও terminology শিখুন; পরের ৩০–৬০ দিনে একটি project চালান; এরপর analytics, optimization ও portfolio-তে মন দিন। Advanced skill-এর জন্য শেখা চলমান—কারণ platform, privacy rule ও user behavior বদলাতে থাকে। শুরুতে একটি track-এ focus করুন, পরে related skill যোগ করুন।
ডিজিটাল মার্কেটিং করে মাসে ইনকাম কত?
Digital marketing থেকে income-এর সম্ভাবনা আছে, কিন্তু নির্দিষ্ট monthly income বা দ্রুত freelancing success-এর নিশ্চয়তা নেই। Earning নির্ভর করে skill, portfolio, communication, niche, client acquisition, pricing এবং কাজের quality-এর ওপর।
শুরুতে একটি service বা track বেছে নিয়ে ছোট project, internship বা client work-এর মাধ্যমে অভিজ্ঞতা নিন। আয় বা career claim যাচাই করতে current market demand ও বাস্তব কাজের ফলাফল দেখুন—শুধু পুরোনো statistics বা বড় promise-এর ওপর নির্ভর করবেন না।
পরিসমাপ্তি
ডিজিটাল মার্কেটিং নিয়ে সবার মনে হয়তো হাজারো প্রশ্নের ভান্ডারের সঞ্চার হয়। কিভাবে শিখবো? কোথা থেকে ডিজিটাল মার্কেটিং শিখব? এর জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন। আমরা আমাদের ফ্রি লার্নিং ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি সেই সকল গাইডলাইন যা আপনাকে আপনাদের এসব প্রশ্নের সহজ ব্যাখা দিবে।

