এই গাইডে এ আই (AI) কী, এ আই বলতে কী বোঝায়, কীভাবে কাজ করে, এর ধরন, ব্যবহার, সুবিধা ও সীমাবদ্ধতা সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে।
এ আই মানে Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রশ্নটি সাধারণত দুইভাবে করা হয়—এ আই কী এবং এ আই বলতে কী বোঝায়। সংক্ষেপে, এটি এমন প্রযুক্তি যা ডেটা বিশ্লেষণ করে শেখে, মানুষের ভাষা ও ছবি বুঝতে পারে এবং নির্দিষ্ট কাজের ফলাফল দিতে সাহায্য করে।
এ আই কি (AI)
এ আই (AI) হলো এমন একটি কম্পিউটার-ভিত্তিক ব্যবস্থা, যা ডেটা ও অ্যালগরিদম ব্যবহার করে শেখা, অনুমান করা, ভাষা বোঝা, ছবি শনাক্ত করা এবং সমস্যা সমাধানের মতো কাজ করে। এটি মানুষের মস্তিষ্কের কপি নয়; বরং নির্দিষ্ট লক্ষ্য ও প্রশিক্ষণ ডেটার ভিত্তিতে ফলাফল তৈরি করে। তাই এ আই-এর উত্তর ব্যবহার করার আগে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা দরকার।
এ আই বলতে কি বোঝায়?
Artificial মানে কৃত্রিম এবং Intelligence মানে বুদ্ধিমত্তা। তাই Artificial Intelligence-এর বাংলা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি সফটওয়্যার, কম্পিউটার, রোবট বা অন্য কোনো ডিভাইসে কাজ করতে পারে।
এ আই দ্রুত উত্তর বা সুপারিশ দিতে পারে, কিন্তু সব সময় সঠিক নয়। ফলাফলের মান নির্ভর করে ডেটা, মডেল, নির্দেশনা এবং ব্যবহারের ক্ষেত্রের ওপর। মানুষের বিচার-বিবেচনা ও দায়িত্বশীল ব্যবহার তাই অপরিহার্য।
এ আই (AI) এর প্রকারভেদ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই (AI) এর ও কিছু প্রকারভেদ বা ধরণ রয়েছে। অর্থাৎ এটি বিভিন্ন ধরনের দক্ষতা দেখাতে পারে। এর মধ্যে রয়েছে –
সংকীর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (Narrow Artificial Intelligence)
Narrow AI বা দুর্বল এ আই নির্দিষ্ট একটি কাজ বা সীমিত কয়েকটি কাজে প্রশিক্ষিত হয়—যেমন স্প্যাম শনাক্ত করা, অনুবাদ করা বা পণ্যের সুপারিশ দেওয়া। এটি নিজের নির্ধারিত কাজের বাইরে মানুষের মতো সাধারণ বুদ্ধি প্রয়োগ করতে পারে না।
সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (General Artificial Intelligence)
General AI বা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে মানুষের মতো বিভিন্ন ধরনের কাজ শেখা ও সম্পাদনের সক্ষমতাকে বোঝায়। এটি এখনো গবেষণার বিষয়; বর্তমানের অধিকাংশ সিস্টেম নির্দিষ্ট কাজকেন্দ্রিক, মানুষের মতো সর্বজনীন বুদ্ধিমত্তার অধিকারী নয়।
সুপার কৃত্রিম বুদ্ধিমত্তা (Super Artificial Intelligence)
Super AI এমন একটি তাত্ত্বিক ধারণা, যেখানে কোনো সিস্টেম মানুষের বুদ্ধিমত্তাকে সামগ্রিকভাবে ছাড়িয়ে যেতে পারে। এটি বাস্তব ব্যবহারের প্রতিষ্ঠিত প্রযুক্তি নয়, তাই এ নিয়ে কথা বলার সময় অনুমান ও বর্তমান সক্ষমতার পার্থক্য মনে রাখা জরুরি।
এ আই, মেশিন লার্নিং ও ডিপ লার্নিং
এ আই হলো বড় ধারণা। Machine learning হলো এ আই-এর একটি পদ্ধতি, যেখানে উদাহরণ ও ডেটা থেকে মডেল প্যাটার্ন শেখে। Deep learning হলো machine learning-এর একটি শাখা, যা বহুস্তরীয় neural network ব্যবহার করে ভাষা, ছবি ও শব্দের মতো জটিল ডেটা বিশ্লেষণ করে। ব্যবসায় স্বয়ংক্রিয়তার ব্যবহার বুঝতে AI agents সম্পর্কে এই গাইড পড়তে পারেন।
এ আই এর ইতিহাস
এ আই গবেষণার শিকড় পুরোনো হলেও ১৯৫৬ সালে Dartmouth workshop-এ John McCarthy “artificial intelligence” শব্দটি ব্যবহার করেন। এজন্য তাকে প্রায়ই এ আই-এর জনক বলা হয়। পরে মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক ও বড় ডেটাসেটের উন্নতির সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার দ্রুত বেড়েছে।
১৯৪০ এর দশকে এই শব্দটি প্রথম ব্যবহার করা হয়। তারপর আস্তে আস্তে এর প্রচলন হতে থাকে। ১৯৫৬ সালে একটি কর্মশালায় প্রথম প্রতিষ্ঠিত হয়। তবে পরে এর গবেষণা বন্ধ করা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৯৮০ এর দশকে এর বাণিজ্যিক ব্যবহার পুনরুজ্জীবিত করা হয়।
১৯৯০ সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিপ্লবের পর থেকে চাহিদা বাড়তে থাকে। ২০১০ এর মাঝামাঝি সময়ে বিশ্বে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন এর ব্যবহার শুরু হয়। বর্তমান যুগে এটি ছাড়া সম্ভব নয়। ধারণা করা হয়, আগামী ভবিষ্যতে এটি সারা বিশ্বের আবহাওয়া পরিবর্তন করে দিবে। (source from google)
কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে?
এ আই সাধারণত ডেটা সংগ্রহ, প্রশিক্ষণ, প্যাটার্ন শনাক্তকরণ এবং নতুন ইনপুটে ফলাফল দেওয়ার ধাপে কাজ করে। Machine learning মডেল উদাহরণ থেকে সম্পর্ক শেখে; deep learning neural network-এর একাধিক স্তর ব্যবহার করে জটিল প্যাটার্ন ধরতে পারে। ফলাফলকে তাই নিশ্চয়তা নয়, সম্ভাব্য অনুমান হিসেবে দেখা উচিত।
যুক্তিসংগত চিন্তা (Reasonable Thinking)
সমস্যা সমাধানের ক্ষেত্রে এনালাইসিস এর পাশাপাশি যুক্তিসংগত চিন্তা করাটা অনেকটাই জরুরি হয়ে পড়ে। তা না হলে এর সমাধান খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তখন প্রয়োজন হয় করে সাহায্যের যা এ আই (AI) আমাদের সহজে করে দেই। যেকোনো অনুমাননির্ভর তথ্য এটি আপনাকে শিওর করে সঠিক তথ্যটি নিমিষেই বলে দিতে পারবে। এছাড়া এমন কিছু বিষয় যা অনেক চেষ্টা করার পরেও সমাধানে আশা সম্ভব হয় না। কিন্তু Al এমন একটি মেশিন যাকে আপনি নির্ধেশনা দেওয়ার সাথে সাথেই উক্ত বিষয়ের ব্যাখ্যাসহ কিভাবে এর সমাধান খুঁজে বের করা যায় তা বলে দিতে পারবে।
শেখা (Learning)
কম্পিউটার এর যেমন একটি ক্ষমতা থাকে নির্ধেশনা অনুযায়ী কাজ করার এবং পরে ঠিক তেমনি হুবহু নকল করার, ঠিক তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আপনার নকল করার পাশাপাশি আপনার কাজের পরবর্তী ধাপটি কি হতে পারে বা এর জন্য কেমন সাজেশন দরকার হতে পারে তাও আপনাকে সাজেস্ট করবে। অর্থাৎ এর শেখার ক্ষমতা অনেকটটা অ্যাডভান্স।
সমস্যা সমাধান (Problem Solving)
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর মাধ্যমে দুই ধরনের সমস্যা সমাধান করা যায়। একটি হলো স্পেশাল পারপোজ, আরেকটি হলো জেনারেল পারপোজ। আগে থেকেই কোনো সমস্যার সমাধানের একটি রোডম্যাপ দিয়ে সামনে আগানোর উপায় খুঁজে বের করে স্পেশাল পারপোজ। অন্যদিকে একটির পর একটি পদক্ষেপ পার করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করে কাঙ্ক্ষিত ফলাফল বের করে জেনারেল পারপোজ।
উপলব্ধি (Perception)
নিজস্ব বিচার বিশ্লেষণের মাধ্যমে যেকোনো বিষয় উপলব্ধি করে সঠিক সিদ্ধান্ত দিতে পারে এ আই।
পরিস্থিতি অনুযায়ী কাজের মুভমেন্ট এর উপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়া এর কাজ। যেমন: সেলফ ড্রাইভিং কার। এই কারটি তার নিজস্ব ক্যামেরাকে কাজে লাগিয়ে বিশেষ সেন্সর এর মধ্য দিয়ে গাড়িটিকে নিয়ন্ত্রণ করে থাকে।
ভাষা বিশ্লেষণ (Using Language)
ভাষা এনালাইসিস করে যেকোনো ভাষা বুঝে নেওয়া বা পরিবর্তন করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) এর অনন্য একটি গুণ। আপনি কোন ভাষা সম্পর্কে জানতে আগ্রহী বা কোন ভাষা ট্রান্সলেট করতে চান তা বলার সাথে সাথেই আপনাকে জানিয়ে দিবে। ভয়েস রেকোগনেশন করে এই কাজটি দ্রুত করা যায়। অনেক ক্ষেত্রে লোকাল ভাষাতে উচ্চারণের অনেক ভুল লক্ষ্য করা যায় তাও সহজে এনালাইসিস করে AI ধরে নিতে পারে আপনি কোন ভাষার কথা বলছেন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার
এ আই (AI) কে বর্তমান যুগের ভবিষ্যৎ নিশ্চয়তা হিসেবে ধরা হয়। প্রযুক্তির উন্নয়নের কারণে আমরা নানাভাবে এ আই এর সাথে যুক্ত। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর প্রয়োগ কি কি তা নিচে উল্লেখ করা হলো:

চ্যাটজিপিটি (ChatGPT)
চলতি সময়ে সাড়া জাগানো একটি মাধ্যম হলো Chatgpt। এর পূণ্য রূপ হলো Chat Generative Pre-trained Transformer। এটি এক ধরনের চ্যাট বক্স যা ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি। বর্তমানের বহুল ব্যবহৃত AI এর মাধ্যম এটি। আপনার যেকোনো প্রশ্নের উত্তর মুহূর্তে দিতে পারবে এটি।
আই ফোন SIRI
আই ফোনের জনপ্রিয় একটি ফিচারের নাম হলো SIRI Personal Assistant। এটি এ আই (AI) এর আরেকটি উদাহরণ। যেকোনো ভাষা এবং প্রশ্ন বুঝার ক্ষমতা আছে এই ফিচারের। যেকোনো ইনফরমেশন জানতে চাওয়া, মেসেজিং করা হলো যাবতীয় কার্যকলাপের অনন্য মাধ্যম এটি।
গুগল ম্যাপ (Google Map)
আপনার নির্দিষ্ট গন্তব্যের পথে পৌঁছাতে সাহায্যকারী গুগল ম্যাপ এর সাথে আমরা সবাই পরিচিত। গুগল AI ব্যবহার করে যেকোনো লোকেশন এর বিস্তারিত বর্ণনা বা সেখানে পৌঁছানোর দিকনির্দেশনা দিয়ে থাকে।
ব্যবসায় এ আই ব্যবহার করার আগে
প্রথমে সমস্যাটি নির্দিষ্ট করুন, তারপর ডেটা ও গোপনীয়তার ঝুঁকি যাচাই করুন, ছোট পরিসরে পরীক্ষা চালান এবং ফলাফল মাপুন। নিয়ন্ত্রিত AI automation services দরকার হলে লক্ষ্য, মানব তদারকি ও নিরাপত্তা পরিষ্কার করে এগোনো উচিত।
এ আই এর সুবিধা
এ আই পুনরাবৃত্ত কাজ দ্রুত করতে, বড় ডেটাসেট বিশ্লেষণ করতে, ২৪/৭ সহায়তা দিতে এবং সিদ্ধান্তের জন্য সুপারিশ তৈরি করতে পারে। ব্যবসায় ব্যবহারের আগে লক্ষ্য, ডেটা মান, খরচ, মানব পর্যালোচনা ও সাফল্যের মাপ ঠিক করা উচিত।
এ আই এর অসুবিধা
এ আই-এর সীমাবদ্ধতার মধ্যে ভুল বা পক্ষপাতদুষ্ট ফলাফল, গোপনীয়তার ঝুঁকি, সাইবার নিরাপত্তা, কপিরাইট ও অতিরিক্ত নির্ভরতার বিষয় আছে। তাই সংবেদনশীল সিদ্ধান্তে মানুষকে দায়িত্বে রাখতে হবে, ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে হবে এবং গুরুত্বপূর্ণ ফলাফল যাচাই করতে হবে।
পরিসমাপ্তি
এ আই নিয়ে যত বলা যায় তা কম হয়ে যায়। প্রতিনিয়ত এর গবেষণা চলছে যার ফলাফল আমরা ভবিষ্যতে আরও দেখতে পাবো। এটি বর্তমানে আমাদের জীবনযাপনের সাথে উতপ্রতভাবে জড়িয়ে পড়েছে। তাই আমাদের সবার এর সুবিধা ভোগ করে অপব্যাবহারকে বর্জন করতে হবে।

